শনিবার, ২৮ জুলাই, ২০১২

ভালোবাসার কথা


এই পেইজ পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অথবা কমান্ড করবেন আর আপনি ছাইলে আপনিও এখানে  মজার  কিছু লিখা অ্যাড করতে পারেন যদি আপনি অ্যাড  করতে ছান তাহলে আমাকে কমান্ড করে পাঠিয়ে দিন আমি অ্যাড করে দিব।এই পেইজে আসার জন্য আপনাকে দন্যবাদ এবার নিচের লিখা গুলো পড়ুন।

পার্ট ১-লেখকঃ তারাক ভূঁইয়া

যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চায় তবে তাকে যেতে দাও। তোমার নিয়তি কখনোই তার সাথে বাঁধা নয় যে তোমাকে ছেড়ে চলে যায়। কারো চলে যাওয়ার অর্থ এই নয় যে তোমার জীবনের এখানেই সমাপ্তি, তোমার গল্পে তাদের অংশের সমাপ্তি ঘটেছে মাত্র।আর কারো জন্য তোমার গল্পটা কখনোই থেমে থাকবে না।

ক্যাপশন যুক্ত করুন

যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চায় তবে তাকে যেতে দাও।

পার্ট ২-লেখকঃ তারাক ভূঁইয়া

♥ সত্যিকারের ভালবাসা……♥ ♥ ♥

একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালবাসতো, মেয়েটা খুব সুন্দরী ছিল না কিন্তু ঐ ছেলেটির জন্য মেয়েটিই ছিল সব।ছেলেটি স্বপ্ন দেখতো মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর। তার বন্ধুরা একদিন তাকে বললো, “তুমি যে মেয়েটিকে এত ভালবাস, কখনো কি তাকে বলেছ? মেয়েটি তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখ। প্রথমে তাকে সবকিছু বল, তারপর তার কাছ থেকে শুন যে সেও তোমাকে ভালবাসে কিনা”। ছেলেটি ঠিক করলো, সে মেয়েটিকে তার ভালবাসার কথা জানাবে। মেয়েটি শুরু থেকেই জানতো যে ছেলেটি তাকে ভালবাসে। যখন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করল, তখন মেয়েটি না করে দিল। ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগ, অ্যালকোহল নেয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে। কিন্তু তারা অবাক হল যখন ছেলেটি এসবের কিছুই করল না। ছেলেটি বললো, “আমার কেন খারাপ লাগবে? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালবাসতো”।


♥ সত্যিকারের ভালবাসা……♥ ♥ ♥

পার্ট ৩-লেখকঃ তারেক ভূঁইয়া

মন চায় একটা পাথরে খোদাই করে লিখতে- ” I Miss You ♥ ”তার পর সেই পাথর টি খুব জোরসে তোমার মুখে মারতে , যাতে তুমি ফীল করো । তোমাকে মিস করা কত টা কষ্টের -_-আমি পারিনা , আমি পারবনা , ভুলতে তোমাকে।

I Miss You ♥

পার্ট ৪-লেখকঃ তারেক ভূঁইয়া

ভালোবাসা মানে
দুজনের পাগলামি ,

পরস্পরকে হৃদয়ের কাছে টানা ।

ভালোবাসা মানে
জীবনের ঝুঁকি নেয়া ,

বিরহ বালিতে খালি পায়ে হাঁটাহাটি ।

ভালোবাসা মানে
একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা ।

ভালোবাসা মানে !!!

ভালোবাসা মানে
প্রবল বৃষ্টি,

বৃষ্টির একটানা ভেতরে বাহিরে দুজনের
হেঁটে চলা ।

ভালোবাসা মানে
ঠাণ্ডা কফির পেয়ালার সামনে অবিরল
কথা বলা ।

ভালোবাসা মানে
শেষ হয়ে যাওয়া কথার পরে ও
মুখোমুখি বসে থাকা ।

ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পর ও মুখোমুখি বসে থাকা ।

পার্ট ৫-লেখকঃ তারেক ভূঁইয়া

প্রেম-ভালোবাসা

একেই কি প্রেম বলে ?

একেই ভালোবাসা বলে ?

এই যে তোমার অপেক্ষায় রাতকে দিন ,

আর দিনকে রাত করি
শুধু তোমার প্রতিক্ষায় ।

এই বুঝি প্রেম ?
জানিনা কেন এমন লাগে ,

সূর্যের প্রথম কিরণে তোমায় দেখতে ইচ্ছা হয় ,
প্রখর রোদে তোমার তৃষ্ণার জল হতে ইচ্ছা হয়,

কিংবা ঝড়ো-বৃষ্টিতে তোমার হাত ধরে কোনো আশ্রয় খুঁজতে ।

ছুটতে ইচ্ছা হয়,

বিকেলের শেষ নীলিমায়
সন্ধ্যার গোধূলীতে
রাতের নিচ্ছিদ্র নীরবতায়-
শুধু তোমার জন্য অপেক্ষায় থাকতে ইচ্ছা হয় ।

একেই কি প্রেম বলে ?

ভালোবাসা বলে ?

এই বুঝি প্রেম ?

এই যে তোমার চলে যাওয়া পথে
নিজেই চলতে থাকি ,

তোমার বলা ভালোবাসার কথাগুলো ,
নিজেই নিজেকে বলতে থাকি ।

তোমার দৃষ্টিতে নিজেকে দেখি ,
আমার ভাবনায় তোমাকে দেখি ,
একে আর কী বলা যায় ?

প্রেম ?
ভালোবাসা ?
নাকি তার চেয়ে বেশি কিছু ?

একেই কি প্রেম বলে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন