আমার আমি

পথহারা পথিক

আঁধারের পথে হেঁটে চলা এক পথিক। আলোর খোঁজে ছুটছি নিরুদ্দেশ……

জীবন পথে চলার এক অচেনা পথিক আমি। হাটি হাটি পা পা করে অনেক দূর পৌছে যাই। মাঝে মাঝে পিছনে ফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত মনের জানালায় উকি দেয়। স্মৃতি গুলো সুযোগ পেলেই আমার সাথে ঠারট্রা করে। আর আমি নিরুপায় হয়ে স্মৃতি গুলোর দিকে তাকিয়ে বেহায়ার মত হাসতে থাকি। এ ছাড়া আর কি করার আছে আমার। নিষ্টুর বাস্তবতার কাছে আমি অসহায়। তবু সময়ের টানে আর জীবনের প্রয়োজনে কিছু বাস্তব আর কাল্পনিক স্বপ্নদেখি। নদীর মত বহমান এই জীবনে মাঝে মাঝে ঢেউ আসে , তীর ভাঙ্গে আবার তীর গড়ে । আমার কাছে মনে হয় এটাই জীবন।
আমি তারেক ভুইয়া,বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার বেল্টা গ্রামে ১৯৯৩ সালের ৩১ ডিসেম্বার আমার জন্ম।গ্রামরে উন্মুক্ত আলো বাতাসেই বড় হয়েছি। স্থানীয় প্রাইমারী স্কুল, হাই স্কুলেই লেখা পড়া ।
comilla victoria কলেজ থেকে ২০১০ সালে এইচ এস সি পাশ করে বর্তমানে ‍‌‌‌শাহজালাল বিজ্ঞান ত্ত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগে অধ্যায়ন রত। অই টি আর কম্পিউটারের দিকে ছোট বেলা থেকেই আগ্রহী ছিলাম। তাই মনের আনন্দেই ব্লগিং,ইন্টারনেট ব্রাউজিং,গ্রাফিক্স ডিজাইনিং এর পেছনে সময় ব্যয় করি। আর আমার মনের সব কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই বাংলা ব্লগ।

আমার ফেসবুক আইডিতে জেতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন